শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বালাইমা খাসিয়া পুঞ্জিতে সাংসদ শওকতুল ইসলামকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বালাইমা খাসিয়া পুঞ্জির উদ্যোগে রোববার (৩১ মে) দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু-কে এক জাঁকজমকপূর্ণ ও বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছে। এলাকা ও পুঞ্জিবাসীর উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্যের এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় আদিবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​বালাইমা খাসিয়া পুঞ্জির ‘মান্ত্রী রিওয়েল খংলার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। এছাড়াও অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা বিএনপি ও স্থানীয় বিভিন্ন পুঞ্জির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​
​অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল স্থানীয় খাসিয়া শিশু শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী রঙিন সাজে সেজে আদিবাসী শিশু শিল্পীরা তাদের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। তাদের চমৎকার নৃত্য ও গান অনুষ্ঠানস্থলে উপস্থিত প্রধান অতিথিসহ সকল দর্শক-শ্রোতাকে মুগ্ধ করে এবং পুরো আয়োজনে এক উৎসবমুখর আমেজ তৈরি করে।
​
​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পুঞ্জিবাসীর পক্ষ থেকে খাসিয়াদের ঐতিহ্যবাহী উপহার সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় তারা এলাকার সার্বিক উন্নয়ন, বিশেষ করে পুঞ্জিবাসীর যোগাযোগ ব্যবস্থা সহ জীবনযাত্রার মানোন্নয়ন ও বিভিন্ন দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানে সংসদ সদস্যের সুদৃষ্টি ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এমপি পুঞ্জিবাসী তথা এলাকার মানুষের এই অভূতপূর্ব ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশ্বাস দেন যে, পুঞ্জিবাসীর জীবনমান উন্নয়নসহ কুলাউড়ার আপামর জনসাধারণের কল্যাণে তিনি সদা নিয়োজিত থাকবেন এবং এলাকার টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রয়াস চালাবেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর