মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড়

সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি: / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দিপেন দেওয়ান বলেছেন, সমতল ও পাহাড়ের সকল মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। উন্নয়নের মূল শর্তই হচ্ছে বৈষম্যহীন সমাজব্যবস্থা। কোনো জনগোষ্ঠী পিছিয়ে থাক৭লে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

মন্ত্রী বলেন, ‘আমাদের পার্বত্য অঞ্চলের চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠী অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। কিন্তু সমতলের খিয়াং, লুসাই ও উরাংসহ আরও কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখনো পিছিয়ে রয়েছে। কাউকে পেছনে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

তিনি আরও বলেন, বর্তমান সরকারম দেশের প্রতিটি জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও শিক্ষা-অধিকার রক্ষায় কাজ করছে। বিশেষ করে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সভায় মন্ত্রী উল্লেখ করেন, বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের সৌন্দর্য নিহিত। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার পাশাপাশি তাদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিও নিশ্চিত করতে হবে।

এর আগে মন্ত্রী কমলগঞ্জের মনিপুরী ললিতকলা একাডেমি কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। মন্ত্রীর এ বক্তব্য তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর