সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কমলগঞ্জে বন্যাকবলিত কৃষকদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

ডেস্ক রিপোর্ট / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি বিশেষ প্রণোদনা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান চৌধুরী।

উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জের বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় দেড় হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা প্রদান করা হচ্ছে।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. মজিবুর রহমান চৌধুরী বলেন, কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার সবসময় পাশে রয়েছে। কোনো কৃষক যেন বীজ ও অর্থের অভাবে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে স্বচ্ছতার সঙ্গে সহায়তা বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর