সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ও বিকেলে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও (জানাউড়া) গ্রামের বাসিন্দা মো. ওয়াহিদ মিয়ার ছেলে রাফি (৭) পরিবারের অজান্তে বাড়ির পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিন্দুরখান ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল খায়ের সিদ্দিকী মুরাদ জানান, সকালে ঘুম থেকে উঠে খেলতে গিয়ে রাফি অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে, বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের সোনা মিয়া সড়ক এলাকায় মো. ইদ্রিস আলীর মেয়ে জামিনা ফেরদাউস জারা (২৮ মাস) খেলতে গিয়ে বাসার পাশের পুকুরে ডুবে যায়। এ সময় এলাকার অপর এক শিশু ঘটনাটি দেখে পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে জারাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, ‘পানিতে ডুবে যাওয়া দুই শিশুকেই হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক জানান, ‘খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর