শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন

প্রতিনিধি, মৌলভীবাজার: / ৭৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ, মশক নিধনে স্প্রে কার্যক্রম এবং ভিজিএফের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে পৌরসভা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু এবং শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, “আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন। আমরা চাই তারা এখানে এসে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন এবং একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর দেখতে পান।”

তিনি আরও বলেন, “আজ পৌরসভার উদ্যোগে গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মশক নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় পানি জমে মশার উপদ্রব বৃদ্ধি পায়। তাই প্রতিটি এলাকায় নিয়মিত স্প্রে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।”

এছাড়া ঈদ উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমও উদ্বোধন করা হয়। স্থানীয়রা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর