শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

কমলগঞ্জে বজ্রাঘাতে চা শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে স্বপন মুন্ডা (২৩) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত স্বপন মুন্ডা বেমালি টিলার বিহির লাল মুন্ডার ছেলে।

স্থানীয় ও বাগান সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে দেওড়াছড়া এলাকায় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় স্বপন মুন্ডা চা বাগানে রাবারের কস সংগ্রহ করছিলেন। হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তার আকস্মিক মৃত্যুতে চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুতাংশু কর্মকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাগানে রাবারের কস সংগ্রহের সময় বজ্রপাতে স্বপন মুন্ডার মৃত্যু হয়।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর