শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ, ঈদ ২৮ মে

অনলাইন ডেস্ক / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এই হিসাবে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

এর আগে গতকাল রোববার (১৭ মে) সৌদি আরবের কর্তৃপক্ষ তাদের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার তথ্য জানায়। দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে। সাধারণত সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে জানায়, ১৮ মে সোমবার থেকে জিলহজ মাস শুরু। সেই অনুযায়ী পবিত্র আরাফাতের দিন হবে ২৬ মে মঙ্গলবার এবং পরের দিন ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা।

মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় একই দিনে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে। তুরস্কেও জ্যোতির্বিজ্ঞানের ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা। এছাড়া গত ১২ মে বৈজ্ঞানিক বিশ্লেষণ করে কাতার ও সংযুক্ত আরব আমিরাত ২৭ মে ঈদের পূর্বাভাস দিয়েছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর