শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু

এম এ ওয়াহিদ রুলু / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাঘমারা গ্রামের এক যুবক ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। নিহত আব্দুর রহমান (২০) পশ্চিম বাঘমারা গ্রামের রফিক মিয়ার ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে ফেনীর একটি পোল্ট্রি ফার্মে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রহমান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আব্দুর রহমানের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মা-বাবা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয়দের ভাষ্যমতে, আব্দুর রহমান অত্যন্ত ভদ্র, নম্র ও ভালো মনের মানুষ ছিলেন। তার এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।

এদিকে, তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের মাতম শুরু হয়। এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

স্থানীয়রা বলেন, “এই মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্যই অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর