সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কমলগঞ্জে অবৈধ বালুর গাড়ি আটকাতে গিয়ে শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগ

প্রতিবেদক, মৌলভীবাজার: / ৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধ বালুর গাড়ি আটকাতে গিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (রাত) উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আদমপুর ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি কালাম মিয়া। তিনি ওই ইউনিয়নের আধকানি এলাকার বাসিন্দা আব্দুল মতলিবের ছেলে।

কালাম মিয়ার দাবি, বুধবার রাতে একটি বালুবাহী গাড়ি কোথায় নেওয়া হচ্ছে জানতে চান। এ সময় গাড়িচালক ‘আজাদের’ নাম উল্লেখ করে উত্তর দেন। পরে গাড়ির মালিকানা সম্পর্কে জানতে চাইলে চালক আর কিছু বলতে রাজি হয়নি। এ সময় গাড়ির পাশে থাকা জালালপুর গ্রামের জইন মিয়ার ছেলে আদমপুর সিএনজি স্ট্যান্ডের সভাপতি শাওন আহমেদ শাহিনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি বলেন, “হামলাকারীরা আমাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়দের সহায়তায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আমি চিকিৎসাধীন আছি।”

কালাম মিয়া আরও জানান, ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে হাসপাতালে দেখতে গেছেন এবং বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

তিনি অভিযোগ করেন, ‘আমাদের সংসদ সদস্য অবৈধ বালু উত্তোলনসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে নির্দেশ দিয়েছেন। কিন্তু আমি সেই নির্দেশনা অনুযায়ী প্রতিবাদ করতে গেলে উল্টো আমার ওপর হামলা করা হয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে আদমপুর সিএনজি স্ট্যান্ডের সভাপতি শাওন আহমেদ শাহিন বলেন, তিনি আদমপুর থেকে বাড়ি ফেরার পথে দেখেন নইনারপাড় বাজারে মধ্যপান অবস্থায় কালাম একটি বালুর গাড়ি আটক করে। ফলে রাস্তায় অসুস্থ রোগীর গাড়ী সহ বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে। তখন তিনি সেখানে গেলে কালাম তাকে মারতে আসে। পরে তিনি সেখান থেকে চলে যান। তিনি এ ঘটনার সাথে জরিত নয় বলে দাবি করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর