বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়য়নে চা শ্রমিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবীন বিএনপি নেত্রী মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা

মৌলভীবাজারে ৪ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধি, মৌলভীবাজার: / ৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—তিনজন ব্যক্তি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চান্দগ্রাম এলাকা থেকে বড়লেখার দিকে আসছে। এর পরিপ্রেক্ষিতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে ৮ এপ্রিল রাতে বড়লেখা উত্তর চৌমুহনা এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়।

চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে পুলিশ সদস্যদের সহায়তায় রাসেলকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে রাসেলের কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ২০টি প্যাকেট কালো পলিব্যাগের ভেতর মোড়ানো ৪,০০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল।

আটক মাহমুদ হাসান রাসেল বড়লেখা উপজেলার বিওসি কেছরীগুল মধ্য ডিমাই গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে যে, সে ও তার পলাতক দুই সহযোগী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে সরবরাহ করত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাসেলসহ তার দুই পলাতক সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর