শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

জুড়িতে অবৈধভাবে মজুত ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ

প্রতিনিধি, মৌলভীবাজার: / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সমাই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামক একটি প্যাকপয়েন্টে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি পূর্বে তাদের কাছে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে কর্তৃপক্ষকে জানালেও অভিযানের সময় দোকান তল্লাশি করে প্রায় ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

এ বিষয়ে ইউএনও সাবরিনা আক্তার জানান, অবৈধভাবে মজুত করা প্রায় ১৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর