শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

রহিমপুর ইউনিয়নে প্রকল্প বণ্টন নিয়ে অভিযোগ, স্বচ্ছতার আশ্বাস প্যানেল চেয়ারম্যানের

মৌলভীবাজার প্রতিনিধি: / ৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে সরকারি ১৫ টাকার চাল বিতরণ ও উন্নয়ন প্রকল্পের কাজ বণ্টনে অনিয়মের অভিযোগে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান সৃতাংশ কর্মকার ও সংরক্ষিত মহিলা সদস্য খুশবা বেগমের সঙ্গে সংশ্লিষ্টদের এ বৈঠক হয়।

বৈঠকে সমন্বয়ক সাজেল আহমদ স্থানীয় জনগণের ভোগান্তি ও বণ্টনে বৈষম্যের বিষয় তুলে ধরেন। এ সময় প্যানেল চেয়ারম্যান সৃতাংশ কর্মকার অভিযোগগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং স্বচ্ছ তালিকা প্রণয়ন, সুষম বণ্টন নিশ্চিতকরণ ও তদারকি জোরদারের আশ্বাস দেন।

প্যানেল চেয়ারম্যান বলেন, ‘চাল বিতরণ ও উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্ত করে স্বচ্ছতার ভিত্তিতে সব কার্যক্রম পরিচালনা করা হবে।’

সমন্বয়করা দ্রুত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর