শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

দিরাইয়ে মনিবিস্কুট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ১১০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে মনিবিস্কুট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)’র কারিগরি সহযোগিতা ও অর্থায়নে এবং সীমান্তিক এনজিও সংস্থার বাস্তবায়নে দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাবা শিপ্রা রায়ের সভাপতিত্বে এবং সীমান্তিক উপজেলা সুপারভাইজার শামসুর রাজা চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব শেখ মিরাজুল আশরেকীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ইন্সট্রাক্টর (প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র) জনাব হরি মোহন রায়। এছাড়াও সীমান্তিক কমিউনিটি মোবিলাইজার লিপিকা রানী চৌধুরী ও বসনা রানী রায়সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীসহ সকলকে ৫টি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ মনিবিস্কুট চকলেট কুকিজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় মনিবিস্কুটের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং শিশুদের প্রতিদিনের নাস্তা ও টিফিনে পুষ্টিকর খাদ্য হিসেবে মনিবিস্কুট অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর