শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে মাটির দেয়াল ধসে কাঠমিস্ত্রির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজ ঘরের পুরাতন মাটির দেয়াল অপসারণের সময় দেয়াল ধসে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবকের নাম সেলিম আহমদ (৩৪)। তিনি উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেলিম আহমদ নিজের বসতঘরের পুরোনো মাটির দেয়াল সরানোর কাজ করছিলেন। এ সময় একটি বড় মাটির অংশ ধসে পড়ে তার মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবারের সদস্য জানায়, সেলিম আহমদ পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তবে কিছুদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় তিনি নিয়মিত কাজ করতে পারছিলেন না। সংসার চালানো ও নিজের চিকিৎসার খরচ জোগাতে তিনি স্থানীয় বাজারে স্বল্প পুঁজিতে গ্রাম থেকে ডাব, শাকসবজি ও বিভিন্ন ফলমুল এনে বিক্রি করতেন। সেলিম আহমদ বিবাহিত এবং তার দুটি ছোট সন্তান রয়েছে বলেও জানান পরিবারের সদস্যরা।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘নিজের ঘরের দেয়াল সরানোর সময় দুর্ঘটনাবশত সেলিম আহমদের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর