শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে লণ্ড/ভণ্ড বাড়ি ঘর

ডেস্ক রিপোর্ট / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টার দিকে কয়েক মিনিট স্থায়ী এই ঝড়ে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পীরের বাজারসহ আশপাশের এলাকার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের তীব্রতায় পীরের বাজার, পুরসাই, নর্তন ও রবিরবাজার এলাকার বিভিন্ন গ্রামে ঘরবাড়ির টিনের চাল উড়ে যায়। অনেক বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ঝড়ের সময় প্রচণ্ড শব্দে মুহূর্তেই ঘরের চাল উড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পীরের বাজার এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘হঠাৎ করে ঝড় শুরু হলে কিছু বুঝে ওঠার আগেই ঘরের টিনের চাল উড়ে যায়। আমরা পরিবার নিয়ে কোনোরকমে নিরাপদে থাকার চেষ্টা করেছি। কয়েক মিনিটেই সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে।’

পুরসাই গ্রামের গৃহবধূ রহিমা বেগম বলেন, ‘ঝড়ের শব্দ এত জোরে ছিল যে মনে হচ্ছিল ঘর ভেঙে পড়বে। বাচ্চাদের নিয়ে খুব ভয় পেয়েছিলাম। এখন ঘর ঠিক করা নিয়ে চিন্তায় আছি।’

স্থানীয় আরেক বাসিন্দা নুরুল ইসলাম জানান, ‘বড় বড় গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে আছে। অনেকের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সহায়তা না পেলে বিপাকে পড়বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।’

স্থানীয়রা জানান, ‘ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেকেই ঘরের ভেতরে অবস্থান করেও নিজেদের নিরাপদ মনে করেননি। অল্প সময়ের মধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।’

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন বলেন, ‘ঝড়ের পরপরই বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর