শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রতিনিধি শ্রীমঙ্গল: / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ও করণীয় বিষয়ে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে শহরের একটি হোটেলের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি (কেএমকেএস)-এর আয়োজনে এবং বাংলাদেশ ইন্ডিজেনাস পিপলস নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ এন্ড বায়োডাইভার্সিটি (বিপনেট) সিলেট চ্যাপটার এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।
​
​অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিপনেট এর সহ-সম্পাদক জিডিশন প্রধান সুছিয়াং। মুক্ত আলোচনা পর্বে বক্তারা বর্তমান বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির ভয়াবহতা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের নির্বাহী পরিচালক পরিমল সিং বাড়াইক জলবায়ু পরিবর্তনের প্রভাবে চা বাগানে জীবনযাত্রার পরিবর্তন ও ঝুঁকি বিষয়ে বক্তব্য তুলে ধরেন।

​বননীতি এবং বন্যপ্রাণী সংরক্ষণের কারিগরি দিকগুলো নিয়ে আলোচনা করেন বিপনেট সেক্রেটারিয়েট সুদীপ্ত চাকমা ও প্রকল্প সমন্বয়কারী মিঠুন কুমার উরাও।

​কর্মশালায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
​
​কর্মশালায় বিপনেট-এর পক্ষ থেকে জানানো হয় যে,এই আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো ​জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি করা। প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় স্থানীয় আদিবাসী ও সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করা। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে স্থানীয় পর্যায়ে টেকসই পদক্ষেপ গ্রহণ করা।

​বক্তারা জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে হলে স্থানীয় জীববৈচিত্র্য রক্ষা এবং বনজ সম্পদ সংরক্ষণের কোনো বিকল্প নেই। দুই দিনব্যাপী এই কর্মশালাটি আগামীকাল দুপুরে সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর