সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

শ্রীমঙ্গলে দোকান থেকে বিপন্ন তক্ষক উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি দোকান থেকে বিপন্ন প্রজাতির একটি তক্ষক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের নতুন বাজারে শ্যামল দেবের গুড়ের দোকান খোলার পর ভেতরে একটি তক্ষক দেখতে পান কর্মচারীরা। হঠাৎ তক্ষকটি চোখে পড়তেই তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন। এতে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এ সময় উপস্থিত কিছু লোকজনের মধ্যে তক্ষকটি বিপুল অর্থে বিক্রি করা যায়—এমন গুজবও ছড়িয়ে পড়ে।

দোকানের এক কর্মচারী বলেন,‘দোকান খুলেই ভেতরে বড় একটি তক্ষক দেখতে পাই। আমরা ভয় পেয়ে যাই এবং চিৎকার দেই। পরে আশপাশের সবাই এসে জড়ো হয়।’

দোকানের মালিক শ্যামল দেব বলেন,‘বিষয়টি বুঝতে পেরে আমরা দ্রুত বন্যপ্রাণী সংশ্লিষ্টদের খবর দেই। তারা এসে তক্ষকটি নিরাপদে উদ্ধার করেন।’

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া এক পরিবেশকর্মী বলেন,‘তক্ষক একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির প্রাণী। এটি ধরা, রাখা বা কেনাবেচা করা আইনত দণ্ডনীয় অপরাধ। তক্ষককে ঘিরে যে উচ্চমূল্যের গুজব রয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানানোই সবচেয়ে দায়িত্বশীল আচরণ।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর