শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৩ মার্চ রাতে ভুক্তভোগী ফাহিম মিয়া তার টয়োটা করোলা গাড়িটি বাসার সামনে রেখে যান। পরদিন সকালে সেটি চুরি হয়েছে বলে জানতে পারেন। পরে একটি প্রতারক চক্র গাড়ি ফেরতের কথা বলে ২ লাখ টাকা দাবি করে ফাহিম মিয়ার কাছ থেকে ৬১ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়।

অভিযোগের পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২৬ মার্চ রাতে শ্রীমঙ্গলের আশিদ্রোণ এলাকা থেকে আব্দুল মুকিত কিবরিয়া, নানু মিয়া ও শাহ আলমকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই গাড়িটি উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর