সোমবার, ১১ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগ

কমলগঞ্জে এমপি হাজি মুজিবকে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

মৌলভীবাজার প্রতিনিধি: / ৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কমলগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার পৌর এলাকার খুশালপুর গ্রামে এমপির বাসভবনে এ শুভেচ্ছা প্রদান করা হয়।

শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক ফয়জুর রহমান আবুল, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের শ্রমিক নেতৃবৃন্দ।

এসময় শ্রমিক নেতারা এমপি হাজি মুজিবের কাছে তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে তার সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম বলেন, ‘নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আশা করি, মাননীয় সংসদ সদস্য আমাদের ন্যায্য অধিকার আদায়ে সবসময় পাশে থাকবেন।’ সাধারণ সম্পাদক হোসাইন আহমদও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের সহায়তা আরও জোরদারের আহ্বান জানান।

সংসদ সদস্য আলহাজ্জ মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) শ্রমিক নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের কল্যাণ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবেও সবসময় শ্রমিকদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো।’

তিনি শ্রমিকদের বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর