সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

কমলগঞ্জে সরকারি গাছ চুরির প্রতিবাদে হামলার অভিযোগ

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: / ৪০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
ছবি-সংগৃহীত।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে রাস্তার পাশে সরকারি গাছ কাটার প্রতিবাদ করায় এক ব্যবসায়ী ও তার সহযোগীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ফজলুল করিম (৪১) কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের বাসিন্দা ফজলুল করিমের প্রতিবেশী ময়নুল ইসলাম দীর্ঘদিন ধরে সড়কের পাশের সরকারি গাছ কেটে পাচার করে আসছিলেন। সম্প্রতি আধকানি এলাকায় একটি বাড়ির সামনে রাস্তার পাশ থেকে গাছ কাটার ঘটনা স্থানীয় বাসিন্দা আবিদুর রহমান দেখতে পেয়ে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বনবিভাগকে জানান। পরে বনবিভাগ অভিযান চালিয়ে কাটা গাছ উদ্ধার করে।

এ ঘটনার জেরে অভিযুক্ত ময়নুল ইসলাম আদমপুর বাজারে আবিদুর রহমানকে গালিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গেলে ফজলুল করিমের ওপরও হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, ময়নুল ইসলাম, জমসেদ এলাহী ও তারেক মিয়া দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান।

হামলায় ফজলুল করিম ও আবিদুর রহমান গুরুতর আহত হন। ফজলুল করিমের মাথায় আঘাত লাগলে তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে তার কপালে ছয়টি সেলাই দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর এলাকাবাসী বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্তরা তাতে সাড়া দেননি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ফজলুল করিম অভিযোগ করে বলেন, ‘সরকারি সম্পদ রক্ষায় সহযোগিতা করায় তারা হামলার শিকার হয়েছেন। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণনাশের হুমকিও পাচ্ছেন।’

অভিযুক্ত ময়নুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ফুটবলার মিনার আহমেদ জানান, মারামারির বিষয় নিয়ে আমরা একাধিকবার বসার চেষ্টা করেছি। কিন্তু একটা পক্ষ সেটা মানতে নারাজ। যার কারণে আমরা এলাকাবাসি বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করছি।

কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের বিট কর্মকর্তা অর্জুন কান্তি বলেন, ‘সামাজিক বনায়নের আওতাভুক্ত গাছ কাটা বেআইনি। বনবিভাগের অনুমতি ছাড়া গাছ কাটা হয়েছে এবং উদ্ধার করা গাছগুলো তাদের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর