শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান

প্রতিনিধি, মৌলভীবাজার: / ৬৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

​​মৌলভীবাজার জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে একটি ব্যাপকভিত্তিক সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

​কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া এই সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। অভিযানটি কুসুমবাগ ও চৌমোহনা পয়েন্ট হয়ে এম. সাইফুর রহমান সড়ক দিয়ে অগ্রসর হয় এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

​এসময় শহরের বিভিন্ন পয়েন্টে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। ​রাস্তার পাশে ঝুলে থাকা অবৈধ পোস্টার, ফেস্টুন, ব্যানার এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানো অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

​শহরের বিভিন্ন অংশে সম্ভাব্য মশার প্রজননস্থল (এডিসের লার্ভা হতে পারে এমন স্থান) চিহ্নিত করে ধ্বংস করা হয় এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন স্প্রে করা হয়। ড্রেন, নালা-নর্দমা এবং বাড়ির আশপাশে পানি জমিয়ে না রাখার জন্য সাধারণ মানুষকে নির্দেশনা ও সতর্কবার্তা প্রদান করা হয়।

​এই সমন্বিত অভিযানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পাশাপাশি মৌলভীবাজার পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন শহর নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সাধারণ মানুষকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর