মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর

সালাহউদ্দিন শুভ / ৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করেছে। ইতোমধ্যে দারিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই কৃষিকার্ড বিতরণ শুরু হবে। আস্তে আস্তে দেশের সকল মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হয়।

এমপি বলেন, জনগণের অর্থে কেনা সরকারি ভিজিএফের চাল আপনাদের। এবার ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে। তাই এই চাল বিক্রি না করে নিজেরা খাবেন। এবার ভিজিএফের জন্য উন্নত মানের চাল বিতরণ করা হচ্ছে।

সংসদ সদস্য সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা সরকারি সহায়তার চাল গ্রহণ করছেন, আগামীতে যেন আপনারাই অন্যদের চাল সহায়তার যোগ্যতা অর্জন করতে পারেন। সরকার সেই পদক্ষেপ নিচ্ছেন।

বিপুল ভোটের ব্যবধানে তাকে সংসদ সদস্য নির্বাচিত করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভোটের এই ভালবাসা সবার ঘরে পৌঁছে দেওয়া হবে।

পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় শ্রীমঙ্গলে ভিজিএফের চাল বিতরণ উদ্বোধনকালে সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

শুক্রবার (১৩ মার্চ) সকালে স্থানীয় সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দারিদ্র নারী পুরুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ ছাড়াও শ্রীমঙ্গল পৌরসভা, আশিদ্রোন, ভুনবীর, সাতগাঁও, কালাপুর, সিন্দুরখান ইউনিয়ন ও মুসলিমবাগ এলাকায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লা আকিব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহির মিয়া, উপজেলা বিএনপির আহবায়ক নুর এ আলম সিদ্দিকী, যুবদল নেতা মুহিউদ্দন ঝাড়ু, সাংবাদিক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও ইউনিয়ন চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর