মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ লিটারে কম পেট্রোল বিক্রি; কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’

ডেস্ক রিপোর্ট / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ (ওয়াক)। কমলগঞ্জবাসীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে বা এক ছাতার নিচে একত্রিত করার লক্ষ্যে ডক্টর অপু আবুল হাসানের দীর্ঘদিনের লালিত স্বপ্ন থেকেই এই উদ্যোগের সূচনা। সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন কমলগঞ্জের একদল উদ্যমী জেন-জি তরুণ।

এই উদ্যোগের মূল ভিত্তি একটি আধুনিক ও সেবামূলক মোবাইল অ্যাপ্লিকেশন, যা বর্তমানে উন্নয়নের শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে এবং গুগল প্লে-স্টোরে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অ্যাপটির মাধ্যমে পুরো কমলগঞ্জকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা নাগরিক সেবা প্রাপ্তিকে আরও সহজ ও দ্রুততর করবে।

ওয়াক প্রজেক্ট এবং এর অ্যাপ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি কমলগঞ্জের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও কর্মকর্তাদের সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিনিধিদল উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া, কৃষি কর্মকর্তা জয়েন্ত কুমার রায়, উপজেলা বিদ্যুৎ অফিসসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি কমলগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বশীল ও দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গেও মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এর কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা করার আশ্বাস দেন। মতবিনিময় সভায় ‘উই আর কমলগঞ্জ’ (ওয়াক)-এর বিভিন্ন দায়িত্বশীল সমন্বয়ক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তরুণ আলিম-হাফিজ-উদ্যোক্তা ও সমাজকর্মী এবং জুলাই যোদ্ধা হাফেজ মাওলানা আবু হানিফা, বিশিষ্ট ব্যবসায়ী ও মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সদস্য ইলিয়াছুর রহমান, সমাজসেবক জুনেদ আহমেদ মাস্টার, সাংবাদিক জায়েদ আহমেদ, রাজন আহমেদ, তানভীর আহমেদ, জুলাই যোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সমাজসেবক ও জুলাই যোদ্ধা মাওলানা আব্দুস সামাদ সুমন, ইঞ্জিনিয়ার ফাহিম বিন জলিল, সমাজসেবক পারভেজ আহমেদ, সিনিয়র সহকারী শিক্ষক বিমল কুমার সিংহ, মুয়াজ্জিম হুসেন মহন, নাহিদ মোস্তফাসহ প্রমুখ।

সংগঠনের সংশ্লিষ্টরা জানান, খুব দ্রুত সময়ের মধ্যে এই অ্যাপটি কমলগঞ্জের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তথ্য-প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে তারা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন তথা একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর