মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ লিটারে কম পেট্রোল বিক্রি; কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা ভারতে গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন—আন্তর্জাতিক নারী দিবসে এমপি মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

প্রতিনিধি, মৌলভীবাজার: / ২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজারের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল ৫টায় বড়লেখা উপজেলার পৌরসভার গাজিটেকা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

এর আগে দুপুর ১২টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালেহ আহমেদের মরদেহ গ্রহণ করে বাড়িতে নিয়ে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও পরিবারের সদস্যরা। বিকেল ৩টায় মরদেহ বাড়িতে আনা হয়।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‌‘আমরা দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে আনতে সক্ষম হয়েছি। নিহত সালেহ আহমেদের পরিবারকে যতটুকু সাহায্য করা প্রয়োজন ততটুকু করা হবে। এরইমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুটা সহযোগিতা করা হয়েছে।’

গত ২৮ ফেব্রুয়ারি আরব আমিরাতের আজমান প্রদেশে ইফতার শেষে জরুরি খাদ্যপানীয় সরবরাহের কাজে বের হন সালেহ আহমেদ। এসময় তার সঙ্গে আরও একজন সহকর্মী ছিলেন। তখন সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাচ্ছিল ইরান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সালেহ আহমেদ গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর