বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

লিটারে কম পেট্রোল বিক্রি; কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে লিটারে কম পেট্রোল দেওয়ার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার শমশেরনগর ও ভানুগাছ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় কিছু দোকানে তেল বিক্রি না করা, দোকান বন্ধ রাখা এবং লিটারে কম দেওয়ার অভিযোগ ওঠে। কয়েক দিন ধরে কোনো কোনো দোকানি মোটরসাইকেল চালকদের কাছে এক লিটার ও আধা লিটার করে পেট্রোল ও অকটেন বিক্রি করছিলেন।

এসব অভিযোগের ভিত্তিতে সোমবার ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শমশেরনগর চৌমুহনায় কৈলাস প্রসাদ তেলীর দোকান প্রথমে বন্ধ পাওয়া যায়। পরে দোকান খোলা হলে সেখানে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকতে দেখা যায়। এ সময় তেল বিক্রির মাপযন্ত্র পরীক্ষা করে লিটারে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন, কৈলাস প্রসাদ তেলীর দোকানে মাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ জন্য ওই দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া উপজেলার আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হলে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৩৯ হাজার টাকা।

তিনি বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর