শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট / ১৪৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬

‘সমঅধিকার ও সমমর্যাদাসহ নারীমুক্তির আন্দোলনকে সমাজব্যবস্থার সামগ্রিক বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে অগ্রসর করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরস্থ চা-শ্রমিক সংঘের কার্যালয়ে গণতান্ত্রিক মহিলা সমিতি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ১১৬তম আন্তর্জাতিক নারী দিবস এবং সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী চা-শ্রমিক নেত্রী লক্ষীমনি বাক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. নুরুল মোহাইমীন, চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হরিনারায় হাজারা, নারী চা-শ্রমিক নেত্রী স্বপ্না গোয়ালা, কাজলী হাজরা, শেফালী রেলী, রেবতী গোয়ালা, নির্জ্বলা রবিদাস, সাবিত্রী নাইড়ু, গৌরী রবিদাস এবং চা-শ্রমিক নেতা সুভাষ গৌড়, সমীরণ রবিদাস, প্রদীপ রেলী, সত্যনারায়ন নাইড়ু ও রামনারায়ন গৌড় প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা এখনও ন্যায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত। চা-বাগান, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস, নির্মাণ, হোটেল-রেস্টুরেন্টসহ বিভিন্ন শিল্পখাতে কর্মরত নারী শ্রমিকদের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, হাসপাতাল, ব্যাংক, বীমা ও অফিস-আদালতের পরিচ্ছন্নতাকর্মী, গৃহকর্মী এবং গ্রামীণ কৃষিশ্রমিক নারীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখলেও তারা ন্যায্য মজুরি ও সমমর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, পরিবহন ও বাড়িভাড়া বাড়াসহ বিভিন্ন কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এর ফলে শ্রমজীবী মানুষ, বিশেষ করে নারীরা জীবিকা নির্বাহে চরম সংকটে পড়ছেন। একই সঙ্গে সমাজে অপরাধ, নারী নির্যাতন, ধর্ষণ ও পাচারের মতো ঘটনাও বাড়ছে বলে বক্তারা উল্লেখ করেন।

সভায় বক্তারা নারী অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মজুরি বৈষম্য দূর করার দাবি জানান এবং নারী-পুরুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর