সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাদিকুর রহমান সামু / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের আনুয়ারুল আজিম চৌধুরী অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আবুল মুহিত উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রভাষক আরিফুল ইসলাম রুবেল এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আহমেদ রায়হান ফারহি।

মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো. মহিউদ্দিন রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো হাবিবুল্লাহ আল যাহেরি ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মৌলভীবাজার জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি সংগঠন, যা শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও কল্যাণে কাজ করে যাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর