বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়য়নে চা শ্রমিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন প্রবীন বিএনপি নেত্রী মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা

কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মৌলভীবাজার-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)-এর সুযোগ্য সন্তান, তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) উপজেলার পৌর এলাকার খুশালপুরস্থ নিজ বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ৫ শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে মুঈদ আশিক চিশতী কুশল বিনিময় করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

ইফতারের ঠিক আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে স্থানীয় উন্নয়নের পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর