সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এমপি’র পুত্র কৃষিবিদ মুঈদ আশিক চিশতীর উদ্যোগে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের খয়রুন নেছা সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) দুপুর ১টায় মাদ্রাসার কনফারেন্স হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ফয়সল আহমদের সভাপতিত্বে এবং সাবেক সুপার নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মুঈদ আশিক চিশতী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। সুশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদেরকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার পাশাপাশি নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মুন্না চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আব্বাসী দিনার, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমদ জুলি, মাদ্রাসার সহকারী শিক্ষক মেহেদী হাসান মুরাদ ও সৈয়দ আজহারুল ইসলাম, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের খয়রুন নেছা সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখার সহকারী হাফেজ মুহিবুল ইসলাম, হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ দারুল কিরাত শাখার সহকারী সুহেল আহমদ এবং জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর