শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস পালিত

ডেস্ক রিপোর্ট / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও ‘ভাষার আড্ডা’ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাংলা ভাষার সঠিক ইতিহাস ও মর্যাদা ছড়িয়ে দিতে এ ধরণের আয়োজন প্রশংসনীয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও বিশিষ্ট সমাজসেবক রাসেল হাসান বখ্ত, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমরেন্দ্র সেনগুপ্ত বুলবুল এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুবর্ণা দেব, শম্পা রাণী চন্দ, তারিন সুলতানা, অসীম দেবনাথ, নিপুণ শর্মা, সনজু নাইডু ও মুনিয়া মুনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর