শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আব্দুল কাদির নামে এক ব্যক্তিকে এ জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। উত্তোলিত বালু বিক্রি করে তারা বিপুল মুনাফা অর্জন করছে। এর ফলে সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।’

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গত ২৮ জানুয়ারি এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযানের পরও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে দাবি স্থানীয়দের। তারা জানান, অভিযানের পরদিন সোমবার সকাল থেকেই ৮ থেকে ১০টি ড্রেজার মেশিন দিয়ে পুনরায় বালু উত্তোলন শুরু হয় এবং তা অব্যাহত রয়েছে। এ অবস্থায় এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর