বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার-৪ আসনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিল হাজী মুজিব পরিবারের উত্তরসূরিরা ঝুঁকিপূর্ণ ২২৩ কেন্দ্রে বডি-অন ক্যামেরা, মৌলভীবাজারে ভোটের মাঠে থাকবেন ১,৬৪১ পুলিশ মৌলভীবাজারে চা বাগানে যুবকের হাত-পা বাঁ/ধা রক্তা/ক্ত মর/দেহ উ/দ্ধার রাত পোহালেই ভোট: মৌলভীবাজারে ৫৫৪ কেন্দ্রে প্রস্তুতি, ২২৩টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত ভোটের মাঠে সাংবাদিকরা কী করবেন, কী করতে পারবেন না মৌলভীবাজারে নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কমলগঞ্জে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা আমার রাজনীতি মানুষের জন্য : প্রীতম দাশ মৌলভীবাজারে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উদ্যোগ নিলেন চেয়ারম্যান আবদাল

মৌলভীবাজার-৪ আসনে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ছিল হাজী মুজিব পরিবারের উত্তরসূরিরা

সালাহউদ্দিন শুভ / ৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণায় জোরদার তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোটারদের সমর্থন আদায়ে নিরলসভাবে কাজ করছেন প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর উত্তরসূরিরা।

প্রচারণার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাজী মুজিব সাহেবের ছেলে মুঈদ আশিক চিশতী এবং ভাতিজা মোহাম্মদ মুন্না চৌধুরী। তারা নিয়মিতভাবে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ করছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছিলেন। স্থানীয় নেতাকর্মীদের সংগঠিত করে প্রচারণাকে আরও গতিশীল করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন গ্রাম, বাজার ও জনপদে তাদের সক্রিয় উপস্থিতি চোখে পড়ছে। পথসভা, উঠান বৈঠক এবং সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তারা দলীয় বার্তা তুলে ধরছেন।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই তারা এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয় নেতাকর্মীদের জানান, বিজয় নিশ্চিত করার লক্ষ্যে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। প্রতীক ধানের শীষের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে প্রচারণা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যেও আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি সর্বস্তরের ভোটারদের কাছে উন্নয়নের প্রতীক ধানের শীষ মার্কাকে বিজয়ী করার জন্য অনুরোধ করেন হাজী মুজিব সাহেবের ছেলে মুঈদ আশিক চিশতী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর