শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি কমলগঞ্জে মুঈদ আশিক চিশতীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুলাউড়ার হাওরাঞ্চলে সড়কের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শোষণমুক্ত অর্থনীতির লক্ষ্যে ড. অপু আবুল হাসানের নতুন ‘৫-এস মডেল’ কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল কমলগঞ্জে জেমস সমাজ কল্যাণ পরিষদে জার্সি বিতরণ করলেন মুঈদ আশিক চিশতী কমলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কমলগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন পুলিশের গাড়িতে লিফট নিয়ে মামলার আসামী লিটন-জুনায়েদ, মুক্তির দাবি

সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট / ৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

​“ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

​বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্বে শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে মুখরিত ছিল বিদ্যালয় মাঠ।


উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার মার্কুস মূর্মু। তিনি তার বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, দেশ গঠনে তাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হতে হবে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ আরএনডিএম। সমাপনী বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের পারদর্শী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট মার্থাস কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ​সিস্টার সুপ্রীতি বিবিয়ানা কস্তা, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি জনক দেববর্মা, অভিভাবক প্রতিনিধি, নিরোদ দেববর্মা, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী প্রমুখ।

​উদ্বোধনী পর্বের পর শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। দৌড়, উচ্চ লম্ফ ও দীর্ঘ লম্ফসহ বৈচিত্র্যময় গ্রামীণ খেলাধুলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

​অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান আয়োজক কর্তৃপক্ষ। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর