রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মাঠে নেমেছেন প্রীতম দাশ: ‘শাপলার কলি’ প্রতীকে সরগরম মৌলভীবাজার-৪ আসন

সালাহউদ্দিন শুভ / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আসন্ন সংসদীয় নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মেরুকরণ শুরু হয়েছে। ১০ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী প্রীতম দাশ তাঁর প্রতীক ‘শাপলার কলি’ নিয়ে মাঠপর্যায়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তাঁর এই প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে নতুন উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

প্রচারণাকালে প্রীতম দাস কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা এবং জনসমাগমস্থলে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে তিনি উন্নয়ন, ‘টেকসই গণতন্ত্র এবং প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি তাঁর বক্তব্যে প্রাধান্য পাচ্ছে।’

নির্বাচনী এই প্রচারণায় এনসিপি ছাড়াও জোটভুক্ত দল হিসেবে জেলা যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। নেতাকর্মীদের স্লোগান, পোস্টার এবং লিফলেটে পুরো নির্বাচনী এলাকা এখন মুখর।’

স্থানীয় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘প্রীতম দাসের সহজ-সরল জীবনযাপন, স্পষ্টবাদিতা এবং নতুন ধারার রাজনীতির আহ্বান তরুণ ও সাধারণ ভোটারদের মাঝে আশার সঞ্চার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটারদের মাঝে এই ক্রমবর্ধমান জনসম্পৃক্ততা মৌলভীবাজার-৪ আসনের নির্বাচনী সমীকরণে ‘শাপলার কলি’ প্রতীককে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।’

উন্নয়ন ও অধিকারের প্রশ্নে প্রীতম দাশের এই জয়যাত্রা শেষ পর্যন্ত ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার অপেক্ষায় জেলাবাসী।

প্রচারণাকালে প্রীতম দাশ বলেন, ‘কমলগঞ্জ-শ্রীমঙ্গল পর্যটক এলাকায় বিভিন্ন সমস্যা আমি চিহিৃত করেছি। সেসব এলাকায় আমি কাজ করবো। যেমন-চা শ্রমিক,খাসিয়া জনগোস্টি, পর্যটন শিল্পে উন্নয়ন, কর্মসংস্থান, রাস্তাঘাট, হাওড় টিলা, স্কুল কলেজ। এসব ক্ষেত্রে আমরা কার্যক্রম অব্যাহত থাকবে। বেকারদের কর্মসংস্থান ও শিক্ষীতদের চাকরির ব্যবস্থা করে দিন। চা শ্রমিকদের জন্য যা যা প্রয়োজন আমি তা করবো। রাস্তাঘাট ও পর্যটন শিল্পকে বিকশিত করে আমার যা করনিয় সেটা করে যাব।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর