শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

কমলগঞ্জে পাঁচ শতাধিক দু:স্থ ও প্রতিবন্ধী চা শ্রমিকরা পেয়েছে জেলা প্রশাসকের উপহার শীতবস্ত্র

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা প্রশাসকের পক্ষ থেকে দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী পাঁচ শতাধিক শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয় হল রুমে বিভিন্ন চা বাগানের প্রায় পাঁচ শতাধিক চা শ্রমিকদের মাঝে কম্বল এই বিতরণ করা হয়।

চা জনগোষ্ঠী প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি উত্তম যাদবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর চা বাগানের প্রধান ব্যবস্থাপক দিপন সিনহা।

চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, মাধবপুর ইউনিয়ন পরিষদের সচিব সমরেন্দ্র কুমার সিংহ, ইউপি সদস্য ছাবিদ আলী ও মহিলা সদস্য মালতী বুনার্জী প্রমুখ। বক্তব্য রাখেন সীতারাম ভর, ফারুক আহমেদ ও চাম্পালাল রবিদাস।

এ সময় বক্তারা বলেন, শীত মৌসুম আমাদের অনেকের জন্য আরামের হলেও সমাজের দু:স্থ ও অসহায় মানুষের জন্য এটি কষ্টের সময়। একটি কম্বল আমাদের কাছে তুচ্ছ মনে হলেও শীতার্ত মানুষের জন্য তা জীবন বাঁচানোর সমান। মানবতার পাশে থাকার লক্ষ্যে জেলা প্রশাসকের এমন মহৎ উদ্যোগে আজকের এই প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি প্রশংসনীয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর