শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

মানবিকতায় কমলগঞ্জ প্রেসক্লাব: দুই শতাধিক শীতার্তের মাঝে উষ্ণতা বিতরণ

ডেস্ক রিপোর্ট / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘কমলগঞ্জ প্রেসক্লাব’। সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সোমবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য প্রকাশের কঠিন দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কমলগঞ্জ প্রেসক্লাব যেভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন যদি এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তবে এই জনপদের কোনো মানুষকেই আর শীতে কষ্ট পেতে হবে না।’

কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে এবং সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম।

তীব্র শীতে কাতর হয়ে পড়া উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক অসহায় নারী, পুরুষ ও বৃদ্ধের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। এ সময় শীতবস্ত্র পেয়ে অনেক অসহায় মানুষের মুখে হাসির রেখা ফুটে ওঠে। অনুষ্ঠানে কমলগঞ্জ প্রেসক্লাবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা বলেন, লেখনীর পাশাপাশি মানুষের দুঃখ-দুর্দশায় সরাসরি পাশে দাঁড়ানোই প্রকৃত সাংবাদিকতা।

কমলগঞ্জ প্রেসক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। শীতের প্রকোপ থাকা পর্যন্ত এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান উপস্থিত সুধীজন। এসময় কমলগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর