শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ তারেক রহমানের

অনলাইন ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় স্ত্রী জুবাইদা রহমান ও তাঁদের একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তারেক রহমান।

সেখানে তিনি প্রায় পৌনে দুই ঘণ্টা অবস্থান করেন। এরপর রাত সোয়া ৯টার দিকে যমুনা ত্যাগ করে গুলশানের বাসার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যানের এটি প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকের পর নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর