শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড অনলাইনে দেবে ইসি

অনলাইন ডেস্ক / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের প্রথমবারের মতো অনলাইনে কার্ড দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (০৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান।

তিনি বলেন, প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বশরীরে আবেদন করতে হয়। এরপর আবেদন অনুমোদন হলে কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হয়।

এতে সময়ের অপচয়ের পাশাপাশি ইসিরও প্রচুর ব্যয় হয়। এ কারণে এবার আমরা আগের পদ্ধতি থেকে সরে আসতে চাচ্ছি। তিনি জানান, এবার আবেদন অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি ওয়েবসাইটও ডেভেলপ করা হয়েছে।

সেখানে নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন।

আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: https://pr.ecs.gov.bd/ এ ক্ষেত্রে অফিসের প্যাডে আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড আবশ্যক।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। রুহুল আমিন মল্লিক বলেন, বিষয়টি এখন ট্রায়াল পর্যায়ে রাখা হয়েছে। আগামী সপ্তাহে সবকিছু চূড়ান্ত হতে পারে। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর