রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

র‌্যাবের অভি/যানে কমলগঞ্জ থেকে গু/লি/সহ ৪টি এয়ার/গান উ/দ্ধার

ডেস্ক রিপোর্ট / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করাকালে রোববার (৪ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর এলাকার একটি মেহগনি গাছ বাগানের ভিতর বাঁশ ঝাড়ের মধ্যে ব্যাপক তল্লাশী করে প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৪টি এয়ারগান ও বেগুনি রংয়ের প্লাস্টিকের কৌটার মধ্যে ২৫টি এয়ারগানের গুলি উদ্ধার করতে সক্ষম হয়। তবে এয়ারগানগুলো ও গুলির সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত এয়ারগানগুলো ও গুলি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ৪টি এয়ারগান ও ২৫টি গুলি জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর