শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারের ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

ডেস্ক রিপোর্ট / ২২৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজার জেলার ৪টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের ৩১ প্রার্থী। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মহসিন মিয়া মধু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচনি এলাকা জুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। এতে দুই বিএনপি প্রার্থীর মাঝে ভোট যুদ্ধ জমে ওঠার আভাস মিলছে।

তাদের মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির নাসির উদ্দিন আহমদ মিঠু, জামায়াতের আমিনুল ইসলাম, তাদের শরিক দল খেলাফত মজলিসের লোকমান আহমদ, গণঅধিকার পরিষদের মো. আব্দুন নূর তালুকদার, এছাড়া স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ, জাতীয় পার্টির আহমদ রিয়াজ ও গণফ্রন্টের মো. শরিফুল ইসলাম। এ ৭ জন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির শওকতুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাহেদ আলী, ১০ দলীয় জোটের ইসলামী আন্দোলনের আব্দুল কুদ্দুছ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, জাতীয় পার্টির মো. আব্দুল মালিক, স্বতন্ত্র নওয়াব আলী আব্বাছ খাঁন, এম জিমিউর রহমান চৌধুরী, মো. ফজলুল হক খান। এই ৮ প্রার্থী।

মৌলভীবাজার-৩ ( সদর-রাজনগর) আসনে বিএনপির নাসের রহমান, তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রাথী রেজিনা নাসের, বাংলাদেশ খেলাফত মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, জামায়াতের আব্দুল মান্নান, খেলাফত মজলিস’র আহমদ বিলাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত, মো. ইলিয়াছসহ ৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন বিএনপির হাজী মুজিবুর রহমান চৌধুরী, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মো. মহসিন মিয়া, বিএনপি পরিচয়ে মুঈদ আশিক চিশতী, জালাল উদ্দিন আহমদ জিপু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল রব, ১০ দলীয় জোট এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিস’র নূরে আলম হামিদী, সমাজতান্ত্রিক দল (বাসদ) আবুল হোসেন, জাতীয় পার্টির মোহাম্মদ জরিফ হোসেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন। নারী ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন। হিজরা রয়েছেন ৮ জন। সোমবার ২৯ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত মনোনয়োন পত্র জমা দিয়েছেন ৩১ জন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর