শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ‘হৈরোল ফাউন্ডেশন’ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল ‘হৈরোল ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫’। উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এই পরীক্ষা সম্পন্ন হয়।এবারের মেধা বৃত্তি পরীক্ষাটি আধুনিক MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্তের মোট ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এর মধ্যে চতুর্থ শ্রেণীর ১০৭ জন এবং পঞ্চম শ্রেণীর ৯৪ জনসহ সর্বমোট ২০১ জন পরীক্ষার্থী তাদের মেধার লড়াইয়ে অবতীর্ণ হয়।

শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং প্রাথমিক স্তর থেকেই পরীক্ষার ভীতি দূর করতে হৈরোল ফাউন্ডেশন নিয়মিত এ ধরনের শিক্ষা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

অংশগ্রহণকারী একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ‘এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও যৌক্তিক চিন্তাভাবনায় দক্ষ করে তোলে।’

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা অনুরাগীগণ। তারা হৈরোল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘সরকারি বৃত্তির পাশাপাশি বেসরকারি পর্যায়ের এই মেধা যাচাই কার্যক্রম তৃণমূলের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে।’

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা কনথৌজম শিল্পী জানান, ‘শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর