মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কমলগঞ্জে বিএনপির স্বাগত মিছিল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিছিলটি শুরু হয়।

এতে উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধরসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিলটি কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের গুরুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর