মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নি হ ত; আ টক-১

ডেস্ক রিপোর্ট / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানে স্বাধীন পাল (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় পুলিশ ঘাতক মাহি ইসলামকে মঙ্গলবার সকালে আটক করেছে। গত সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৮ঘটিকায় মৃর্ত্তিঙ্গা চা বাগানে পাট্টার দোকানের সামনে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর গ্রামের মৃত আবজার মিয়ার ছেলে মাহি ইসলাম (১৬) বুকের বাম পাশে ছুরিকাঘাত করলে স্বাধীন পালের বাম পাজরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার সকালে ঘাতক মাহি ইসলামকে আটক করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর