শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

নদীর পাড়ে বাইসাইকেল, গাছে ঝুলছে যুবকের ম র দে হ

ডেস্ক রিপোর্ট / ৮৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে মো. আক্কাছ মিয়া (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে তার বাড়ির পাশের ধলাই নদীর পাড়ে গাছের সঙ্গে চাদরে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃত আক্কাছ মিয়া উপজেলার রামপাশা গ্রামের মো. আবাছ মিয়ার বড় ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার ব্যবহৃত বাইসাইকেল দেখতে পায়। পরে আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে গাছে ঝুলন্ত আক্কাছের লাশ দেখতে পায়। তার দুই পা মাটিতে লেগে ছিল, যা এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে।

জানা গেছে, নিহত আক্কাছ রঙমিস্ত্রি কাজ করতেন। রোববার রাত ৯টায় ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি বাবার কাছ থেকে ৫০ টাকা নেন। রাত ১০টায় বড় চাচা মো. নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখতে পান। এরপর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি জানাজানি হলে প্রতিবেশী মো. শওকত সকালে ৯৯৯–এ ফোন দেন। পরে পুলিশ এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহতের মা ফাতই বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে আক্কাছের সঙ্গে আদমপুর এলাকার একটি মেয়ের সম্পর্ক ছিল। তার মোবাইলে ওই মেয়ের ছবি ও আইডি কার্ড পাওয়া গেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে পুলিশ জানায়, ৯৯৯–এ ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশের সুরতহাল লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর