শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

যে কারণে কা*রা*গা*রে কোম্পানীগঞ্জের ৮জন

অনলাইন ডেস্ক / ৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

ওদের ৮জনকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তারা সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধ বালুপাথর উত্তোলনের সঙ্গে জড়িত।

সোমবার (৮ ডিসেম্বর) ভোর থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তাদের আটক এবং ৭জনকে ৩ ও ১ জনকে ২ মাসের সাজা দেওয়া হয়।

৩ মাসের সাজাপ্রাপ্তরা হলেন তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন, মো. মানিক।জাকির হোসেনকে দেওয়া হয়েছে ২ মাসের সাজা।

জানা যায়, ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানসহ একদল পুলিশ সদস্য।

ওসি শফিকুল ইসলাম খান জানান, শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আরও কঠোর প্রদক্ষেপ নেওয়া উচিৎ। আজ ১ জনকে আটক করেছি। পরে তাকে ২ মাসের সাজা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, বালুপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে তাদেরকে আটক করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর