শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত নুরু মিয়ার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেকারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় দায়ের করা একটি মামলায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মাহফুজুল কবির গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর