শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে ফর্কলিফ্টের চাকায় পি/ষ্ট হয়ে নারী শ্রমিকের মৃ ত্যু

ডেস্ক রিপোর্ট / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাসনি পলি ফাইবার নামে একটি বেসরকারি কোম্পানির ভিতরে ফর্কলিফ্ট এর নিচে চাপা পড়ে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন। নিহত মারজিয়া খাতুন (৪০) উপজেলার ভূনবীর ইউনিয়নের তেপাড়া এলাকার আকরাম আলীর স্ত্রী। তার ৪ মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানা গেছে। বুধবার সকাল ৮টায় উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়ায় রাসনি পলি ফাইবার কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে কাজের সময় হঠাৎ একটি চলন্ত ফর্কলিফ্টের নিচে পিষ্ট হয়ে ওই নারী ঘটনাস্থলেই মারা। আহত আরেক নারী শ্রমিক ও চালককে আহত হলে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

দুর্ঘটনার পরপরই প্রতিষ্ঠানের ভেতর ও আশপাশ এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সহকর্মী শ্রমিকরা দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়।

  • নিহত মারজিয়া স্বামী আকরাম আলী বলেন, আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। আমার ছেলে মেয়ে এতিম হয়ে গেছে। তাদের ভবিষ্যতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ চাই।

রাসনি পলি ফাইবার কোম্পানির সহকারি জেনারেল ম্যানেজার কর্মকর্তা মো. শাকিল শ্রমিকের মৃত বিষয়টি নিশ্চিত করে বলেন, কারখানার ভেতরে মালামাল পরিবহনে সময় ফর্কলিফ্ট এর নিচে চাপা পড়ে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে কারখানার ভেতরে ভাঙচুর করলে অনেক ক্ষতি হয়।যিনি মারা গিয়েছেন তার ক্ষতিপূরণ অবশ্যই কোম্পানি বহন করবে তার পুনর্বাসন করার ব্যবস্থা করবে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুলল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় কারো অবহেলা থাকলে তদন্ত সাপেক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর