রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জ বিআরডিবি’র সভাপতি ‘নান্না’

সালাহউদ্দিন শুভ / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জালালিয়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি, সাবেক ছাত্রনেতা মো. ছরওয়ার শোকরানা (নান্না)। আগামী ৩ বছর নবনির্বাচিত কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণের পর বিকাল ৩টায় বিআরডিবি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) ও প্রিসাইডিং অফিসার মোর্শেদা খানম।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। যার মধ্যে সভাপতি পদে মোহাম্মদ আবুল হোসেন চাকা প্রতীকে ৬ ভোট ও মো. ময়নুল ইসলাম চৌধুরী চেয়ার প্রতীকে ৪ ভোট পেয়েছেন। এছাড়া সহ সভাপতি পদে নন্দকুমার সিংহ মই প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দি মাকমুদ মিয়া মাছ প্রতীকে ৬ ভোট পেয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করাই গণতান্ত্রিক চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। জয়-পরাজয় বড় বিষয় না হলেও অংশগ্রহণের মধ্য দিয়ে সমবায় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়।

আলাকালে বিআরডিবি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার ছালিক আহমদ ভূঁইয়া জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ৩৮ জন ভোটারের মধ্যে ৩৮জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর