মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে রয়েস্টন কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হলেন ‘বুলবুল আহমেদ’ কমলগঞ্জে পর্যটন শিল্পের মানোন্নয়নে রিসোর্ট মালিকদের সঙ্গে এমপির মতবিনিময় কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শ্রীমঙ্গলে শ্রমিক নির্যাতন: আহত ৩, থানায় অভিযোগ

কমলগঞ্জে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও ছাত্রীবৃত্তি প্রদান

ডেস্ক রিপোর্ট / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ছলিমগঞ্জে তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও ছাত্রীবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৭নভেম্বর) তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হল রুমে উপজেলার ১১টি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রীসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষক রুনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সুত্রধর।

  • তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহসান কবির চৌধুরী (রিপন)।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহযোগী অধ্যাপক সেলিম আহমেদ চৌধুরী, জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো: সালাহ উদ্দিন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালমান আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাংবাদিক সালাউদ্দিন শুভ, মোঃ মোনায়েম খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহসান কবির চৌধুরী কর্তৃক সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা উপকরণ, ছাত্রীবৃত্তি ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের আরও মনোযোগী ও আগ্রহী করে তুলবে বলে তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দেবনাথ, মোঃ মুসাহিদ আলী, মোহাম্মদ আইয়ুব আলী, মোঃ ফরিদ মিয়া মোরশেদা খানম, পারভিন সুলতানা, বিদ্যামনি শর্মা, বজন্তী রানী দেবী, ভারতি রানী দেবী, আলতাব আলী, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত (বুলবুল), ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রব শামীম, আনোয়ার ফারুক চৌধুরী, সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, নুরুল চৌধুরী, লালন চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, লিটন দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষা উপকরণ ও ছাত্রীবৃত্তি গ্রহণ করে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর