সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

ডিনস্টন সিমেট্রিতে সমাহিত মৃত ব্যক্তিদের জন্য প্রার্থনা

রাজেশ ভৌমিক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: / ৩৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খেজুরী ছড়া চা বাগানের ডিনস্টন সিমেট্রিতে সমাহিত থাকা ব্রিটিশ নাগরিকদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। চা বাগানের গুরাপতনের সময়ে এই এলাকায় কাজ করতে এসে মারা যাওয়া ব্রিটিশ নাগরিকদের এই সিমেট্রিতে সমাহিত করা হয়েছিলো।

রোববার বিকেলে সিমেট্রিতে পরলোকগতদের উদ্দেশ্য পবিত্র- খ্রীষ্টযাগ অর্পন করেন সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। এসময় উপস্থিত ছিলেন শ্রীমহলে শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার জেমস্ শ্যামল গমেজ, নটর ডেম স্কুল এন্ড কলেজের পরিচালক ফাদার ফাদার বিকাশ কুজুর, অনুষ্ঠানের আয়োজক ডমনিক সরকার রনি প্রমুখ।

সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ বলেন, নভেম্বর মাসে আমরা পরলোকগত ব্যক্তিদের জন্য প্রভু যিশুর কাছে প্রার্থনা করি। এখানে এই সিমেট্রিতে অনেক ব্রিটিশ নাগরিক সমাহিত আছেন। তাদের আত্মীয় স্বজন কেউ এখানে আসে না। আমরা তাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর